বাংলাদেশের জিডিপি প্রথমবারের মতো ৭.০৫ শতাংশ ও মাথা পিছু আয় ১৪৬৬ ডলারে উন্নতি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘‘জিডিপি ও মাথা পিছু আয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ এক দুর্লভ সাফল্য অর্জন করেছে। এটিই শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ এর ফসল।’’
বুধবার যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের ২৭ নং ওয়ার্ডের (চকবাজার) ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন “জনগনের ক্ষমতায়ন” সুদৃঢ় করতে স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিকভাবে অনুষ্ঠিত হওয়ায় “জনগনের ক্ষমতায়ন” বাস্তব রূপ পেয়েছে। দেশের শিক্ষিত প্রতিভাবান যুব সমাজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন “ জনগণের ক্ষমতায়ন” কে বাস্তবায়ন করতে হবে।
