গাজীপুরে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:১৯
গাজীপুরে অমৃতা কর (২২) নামে এক মেডিকেল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার বিকাল ৩টার দিকে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের ছাত্রী নিবাস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। অমৃতা গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় অবস্থিত তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ বর্ষের ছাত্রী। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কেতুন গ্রামের অমর করের মেয়ে।
 
জানা গেছে, অমৃতের বাবা একজন ছোট্ট ব্যবসায়ী। তিনি সময়মতো লেখাপড়ার খরচ পরিশোধ করতে পারতেন না। এ নিয়ে অমৃতা কিছুদিন ধরে হতাশায় ভুগতেছিলেন। বুধবার অমৃতা ক্লাসে যাননি। হোস্টেলের নিজ কক্ষে একাই অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে ওই রুমের অন্য ছাত্রীরা রুমে ফিরে এসে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ওই মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জয়দেবপুর থানার এসআই আতিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।