সাংবাদিক নাজমুল আশরাফ গুরুতর অসুস্থ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:২৫
 
দীপ্ত টিভির বার্তা প্রধান নাজমুল আশরাফ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কাজি মিডিয়া লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার মধ্যরাতে অফিস থেকে বাসায় ফিরে তিনি হঠাত্ বুকে ব্যথা অনুভব করেন। পরে ব্যথা আরো বাড়লে ভোর চারটায় তাকে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
 

নাজমুল আশরাফ হূদরোগে আক্রান্ত হওয়ায় গত সোমবার সকালে ডা. অধ্যাপক বরেণ চক্রবর্তীর তত্ত্ববধানে তার রক্ত নালীতে রিং বসানো হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিত্সকের পরামর্শে আপাতত: দেখা না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছে তার পরিবার।