রাজধানীতে জাতীয় যুব পরিষদের নেতা খুন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০০:৩২
রাজধানীর সূত্রাপুরে বুধবার রাত ৯টার দিকে নাজিমুদ্দিন (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে নাজিমুদ্দিন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলএলএম-এর শিক্ষার্থী।
 
সূত্রাপুর থানার এএসআই আওয়াল  জানান, রাতে ডিউটি শেষে তিনি লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন। পথে একরামপুর মোড়ে দেখতে পান এক যুবক পড়ে আছে। এ সময় স্থানীয়রা তাকে জানান- কয়েকজন যুবক প্রথমে তাকে গুলি করে। পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 
আওয়াল স্থানীয়দের সহযোগিতায় নাজিমুদ্দিনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন।