খুলনায় পাটকল শ্রমিকদের তৃতীয় দিনের মতো সড়ক-রেলপথ অবরোধ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৮:৫১
 
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা তৃতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ অবরোধ। চলবে দুপুর ২টা পর্যন্ত।
 
নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা গিলাতলা শিল্পাঞ্চল ও যশোরের রাজঘাট এলাকায় রাষ্ট্রায়কত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
 
অবরোধ চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনের আহ্বায়ক সোহরাব হোসেন।
 
খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের অন্তত ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধ পালন করছেন।
 
এদিকে, শ্রমিকদের অবরোধের ‍কারণে এসব এলাকার সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ।