গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২০:২৭
 
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ের পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইদ্রিস মোল্যার (৬০) পরিচয় জানা গেছে। তিনি খুলনার একটি পাটকলে চাকরি করেন।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, সকাল ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।