সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিথুন মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাদাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মিথুন মন্ডল একই গ্রামের মহাদেব মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে মিথুন মন্ডল পার্শ্ববর্তী কাদাকাটি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
