কিশোরগঞ্জ ও মেহেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আজিমুদ্দিন বিশ্বাসকে কিশোরগঞ্জ এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহকে মেহেরপুরের ডিসি করে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার কিশোরগঞ্জ ও মেহেরপুর জেলায় নতুন ডিসি নিয়োগের এই আদেশ প্রকাশ করে।
