কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতার ও বিচারসহ সারাদেশে নারী ধর্ষণের বিচারের দাবিতে ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ডেকেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশি বাধার পর এই ঘোষণা দেয়া হয়।
গত রবিবার দেয়া ঘোষণা অনুযায়ী সকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে জড়ো হন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে হাইকোর্ট পেরিয়ে শিক্ষাভবনের কাছাকাছি বাধা দেয় পুলিশ। এসময় ধাক্কাধাক্কিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
