শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮০০ কোটি টাকার পাঁচ ভাগের এক ভাগ ফেরত পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা ফেরত আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আশা করি সব টাকা ফেরত আনা সম্ভব হবে।
