সাতক্ষীরার শ্যামনগরে ব্রিজ ভেঙ্গে ২ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিমাড়ী ইউনিয়নে গোবিন্দপুর বেলেখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, পরিত্যক্ত ব্রিজটি ভাঙ্গার সময় হঠাৎ করে ধসে পড়ে। এ সময় গোবিন্দপুর গ্রামের আব্দুল্যাহ গাজীর ছেলে শহীদুল ইসলাম ও একই গ্রামের ছবেদালীর ছেলে নজরুল ইসলাম ভিতরে আটকে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টা চেষ্টার পর আহত দুই শ্রমিককে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম ও শ্যামনগর থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
