ফুলবাড়ীয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের ঘটনা ঘটছে অহরহ। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বিএনপির স্বতন্ত্র প্রার্থীরাসহ সদস্যরাও আচরণ বিধি লংঘন করে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আচরণ বিধি লংঘনের একাধিক ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবহস্থা গ্রহন করেননি।
ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। চেয়ারম্যান প্রার্থীরা মোটর সাইকেল, রিকশা ভ্যানে শোভাযাত্রা মিছিল স্লোগান নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগের ৩ হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী দেওখোলালার তাজুল ইসলাম বাবলু, বালিয়ানের অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডল ও আছিম পাটুলী ইউনিয়নের এস এম সাইফুজ্জামান মিছিল স্লোগান দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা পরিষদের ভিতরে মিছিল স্লোগানের ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা গ্রহন করেনি স্থানীয় প্রশাসন।
এ উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার শারমিন সুলতানার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
