নাটোরে সাপের কামড়ে সজীব হোসেন (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সজীব রাজশাহীর বাগমারা উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের মাহবুর রহমানের ছেলে।
নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, শিশুটি গত বুধবার নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সীমান্ত সংলগ্ন বাগমারার বীরকুসা উত্তরপাড়া গ্রামে তার মামা আবু বক্করের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে শিশুটি ঘরের জানালা খুলছিল। এ সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। শিশুটি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে সাপটিকে চলে যেতে দেখে। পরে সজীবকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হলেও অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
