নাজিম হত্যায় ইউরোপিয়ান ইউনিয়নের শোক প্রকাশ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪৮
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে ৬ এপ্রিল হত্যায় শোক জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।
 
ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসিডর পিয়ের মাইয়োডন এক শোক বার্তায় জানান, মনের ভাব প্রকাশ প্রতিটি মানুষের অধিকার। ভীন্ন দৃষ্টিভঙ্গির প্রতি সকলের সম্মান এবং সহ্যকরার ক্ষমতা রাখা উচিত। সে (নাজিমুদ্দিন) বাংলাদেশের মানুষের মুক্ত চিন্তাকে সমর্থন দিয়ে নির্ভিকভাবে কাজ করে গেছে।
 
এই ঘটনায় অ্যাম্বাসিডর নিজামুদ্দিনের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে আশাবাদ ব্যক্ত করে, অচিরেই সরকার খুনিদের আটক করে বিচারের মুখোমুখি করবে।