নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিগুরদুর ইঙ্গি জোহানসনের নাম ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন জোট। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আগাম নির্বচন আয়োজন করা হবে দেশটিতে। ৫৩ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
পানামা পেপারস ফাঁস হয়ে যাওয়ার পর দেশটিতে আন্দোলনের মুখে পদত্যাগ করেন আগের প্রধানমন্ত্রী সিগমুন্দুর গানলাগসন। পানামার আইনী সাহায্যকারী সংস্থা মোসাজ-ফনসেকা থেকে ফাঁস হওয়া দলিলে নাম থাকায় তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।
স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় অফশোর কোম্পানি খুলে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে সিগমুন্দুর গানলাগসনের বিরুদ্ধে। তিনি এই অভিযোগ অস্বীকার করলেও মিলিয়ন ডলার মূল্যের পারিবারিক সম্পদ গোপন করার অভিযোগ নিয়ে পদত্যাগ করেন তিনি। সূত্র: বিবিসি
