পাল তোলা নৌকায় পারাপার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৯:৩০
একটা সময় নদীমাত্রিক দেশ হিসেবে পরিচিতি ছিল বাংলাদেশের। সে সময়ে দেশের অন্যতম প্রধান বাহন ছিল  নৌকা। নৌকা নিয়েই দূর-দূরান্তে ভ্রমণ করতেন দেশের মানুষ ও বিদেশি অতিথিরা। ব্যবসা-বাণিজ্যও ছিল নদীনির্ভর। কালের পরিক্রমায় হারিয়ে  গেছে বহু নদী।  সেই সঙ্গে হারিয়েছে নৌকা।
 
তবে কাউখালী উপজেলার কয়েকটি গ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম নৌকা। আর এ এলাকার কোথাও কোথাও এখনো চোখে পড়ে ঐতিহ্যবাহী পাল  তোলা  নৌকায় ভ্রমণের দৃশ্য। নদী পারাপারেও ব্যবহৃত হয় এসব নৌকা। বৃহস্পতিবার চৈত্রের ভর দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর থেকে সন্ধ্যা নদী পারাপারে সময় পাল তোলা নৌকায় চলাচল করতে দেখা যায়।