'ইন্টারনেট ফর ইউ' নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রবি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৯:৩১
 
ডিজিটাল জীবনধারায় ইন্টারনেটের ভূমিকা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্প্রতি 'ইন্টারনেট ফর ইউ' সেশনের আয়োজন করে মোবাইল অপারেটর রবি। অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতার আওতায় আয়োজিত এই সেশনটিতে অংশগ্রহণ করেছেন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
 
ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে আজকাল সবাই ডিজিটাল জীবনধারা রপ্ত করতে ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু অনেকেই বিশেষ করে তরুণরা ইন্টারনেটের সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতন না হওয়ায় এই পরিবর্তনের সুফল কাজে লাগাতে পারছেন না। তাই একটি দ্বায়িত্বশীল অপারেটর হিসাবে কার্পোরেট দায়বদ্ধতার আওতায় 'ইন্টারনেট ফর ইউ' নামে কার্যক্রম হাতে নিয়েছে রবি। এ কার্যক্রমের মাধ্যমে ইন্টারনেটকে কীভাবে নেটওয়ার্কিং, লার্নিং ও আত্ম-উন্নয়নের জন্য 'সঠিক এবং নিরাপদ' উপায়ে ব্যবহার করা যায় সে বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করে তোলা হচ্ছে।
 
এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালসহ রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলাতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতেও এ সেশনের আয়োজন করা হয়েছে।