কমলাপুরে ট্রেনের ছাদে চড়ার অভিযোগে আটক ২৫

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৪
 
অবৈধভাবে ট্রেনে ছাদে চড়া ভ্রমণকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। অভিযানকালে গত দুই দিনে আটক হয়েছে ২৫ জন। এ নিয়ে গত এক সপ্তাহে আটক হলো ২০৫ জন। অপর দিকে বিমানবন্দর রেলস্টেশনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।
 
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (ঢাকা চৌকি) ওসি মজিবর রহমান জানান, ট্রেনে ছাদে ভ্রমনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ অভিযানের কারণে ট্রেনের ছাদে চড়া কিছুটা কমেছে। গত দুই দিনে আটক করা হয়েছে ২৫ জনকে। তাদেরকে জরিমানা আদায় ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 
বিমানবন্দর রেলস্টেশন সূত্র জানায়, বিমানবন্দর রেলস্টেশনের আশপাশ এলাকায় গড়ে ওঠা শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত দুই দিন ধরে এ অভিযান চালায় রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা (ডিইও) শাহাদাত হোসেন।