ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়কে তাদের লাশ পাওয়া যায়।
এরা হলেন- শহরের বান্দবপল্লীর বাসিন্দা মানিক জমাদ্দার (২৫) ও ভারত জমাদ্দার (২৩)। তারা ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন জানান, রাস্তার পাশের দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।
দুজনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি নাজিম।
