বৈশ্বিক বাজারে এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে বাজেট সাশ্রয়ী মোবাইল ডিভাইস। আর প্রতিযোগিতায় টিকে থাকা ও ব্যবসা সম্প্রসারণে বাজেট সাশ্রয়ী মোবাইল ডিভাইসকেই বেশি গুরুত্ব দিয়ে আসছে হুয়াওয়ে। চমকপ্রদ নকশা এবং প্রত্যাশিত সব ফিচারের বিভিন্ন ফোন দিয়ে প্রতিষ্ঠানটির মোবাইল ডিভাইস ব্যবসায় এক নতুন মাত্রা যোগ করেছে।
জনপ্রিয় এই প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ফোন পি৯ ও পি৯ প্লাস নিয়ে নানা জল্পনাকল্পনা ছিলো প্রযুক্তিবিশ্বে। সম্প্রতি ডিভাইস দুটি উন্মোচন করা হয়েছে। পূর্ব-ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্যের লন্ডনে ফোন দুইটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ফোন দুইটির পেছনে দুইটি করে লেইকার ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
পি৯ স্মার্টফোনটি পাওয়া যাবে সিরামিক হোয়াইট, মিস্টিক সিলভার, হেজ গোল্ডসহ বেশ কয়েকটি রঙে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬৩০ ডলার।
পি৯ প্লাস স্মার্টফোনটিও সিরামিক হোয়াইট, রোজ গোল্ডসহ কয়েকটি রঙে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৭০ ডলার।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত পি৯ স্মার্টফোনে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। এতে আরও রয়েছে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৫৫ এর অক্টাকোর প্রসেসর।
এটি ৩ জিবি ও ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি ও ৬৪ ইন্টারনাল মেমরি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। দুটি ডিভাইসের মেমরিই মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী পি৯ ফোনটির রিয়ারে আছে এলইডি ফ্লাশের ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। আর ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফোনে আরও আছে ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।
হুয়াওয়ে পি৯ প্লাস স্মার্টফোনে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে রয়েছে।
এই ফোনেও কিরিন ৯৫৫ এর অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হাইব্রিড ডুয়েল সিমের এই ফোনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডাবল রিয়ার ক্যামেরার এই ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ব্যাটারি।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ৩৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
