যাত্রাবাড়ীতে দুই সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১২:২৯
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপ-বাগ মোড় থেকে র‌্যাব অভিযান চালিয়ে বরিশালের শীর্ষ সন্ত্রাসী নাহিদ সেরনিয়াবাদ (৩০) ও তার সহযোগী যুবায়েরকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  
 
র‌্যাব-১০ জানায়, শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। নাহিদ বরিশালে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি।