নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে বাধা দেয়ায় ডাকাতদল ওই শিক্ষক ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহার বাড়িতে ১০/ ১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে তারা আলমিরা ভেঙে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণা লংকার লুট করে। ডাকাতদের বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিক্ষক দিলীপ কুমার সাহা (৬০) ও তার স্ত্রী অলকা সাহাকে (৪৬) কুপিয়ে গুরুতরভাবে জখম করে ডাকাতদল।
আহতের ভাই শিবনাথ সাহা জানান, দুইজনকে আশংকাজনক অবস্থায় লোহাগড়া হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে স্থানান্তর করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘ ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
