জাপানে ছয় সদস্যসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। তবে আরোহীদের কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে কাগুশিমা প্রদেশের তাকাকুমা পর্বতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে এনএইচকে জানায়,বুধবার দুপুর আড়াইটার দিকে ইউ-১২৫ বিমানটি কিউশু দ্বীপের কাগোশিমা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ঘাঁটি থেকে মাত্র ১১ কিলোমিটার উত্তরে যাওয়ার পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
