ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ২১.৭ কোটি মার্কিন ডলার বা ১৭৩৬ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর করেছে বিশ্বব্যাংকের সহ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)। এর মাধ্যমে ঘোড়াশালের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হবে বলে জানায় বিশ্বব্যাংক।
ঘোড়াশালের তাপ বিদ্যুৎকেন্দ্রকে গ্যাস চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করা হবে। বর্তমানে ৪০৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্লানট থেকে মাত্র ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এটি এর মোট উৎপাদন ক্ষমতার মাত্র ৩০ ভাগ। বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাস চালিত হলে উৎপাদন ক্ষমতা ৩০ ভাগ থেকে ৫৪ ভাগে উন্নীত করা যাবে এবং এর জন্য মাত্র ১৮ ভাগ অতিরিক্ত গ্যাস খরচ হবে বলে এক প্রতিবেদনে জানায় বিশ্ব ব্যাংক।
