বিয়ের পিঁড়িতে বসছেন বিপাশা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৭:০১
অবশেষে বিয়েটা সেরেই ফেলছেন বলিউড তারকা বিপাশা বসু। আগামী ৩০ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বাঁধা পড়বেন সাতপাকে।
 
বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। এবার ঘোষণাই দিয়ে বসলেন এই জুটি। বিপাশার বাড়িতে বাঙালি মতেই বিয়ের অনুষ্ঠান হবে। তার জন্য শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি।
 
এজন্য নিজেদের বিয়ের কার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বিপাশা-করণ। নিজেদের ইনস্টাগ্রামে বিয়ের কার্ডটি পোস্ট করেছেন দু’জন। বিয়ের কার্ডেও একেবারে বলিউড স্টাইল!