রাজধানীর তুরাগে রাতের আধারে অস্ত্রের মহড়া দিয়ে স্থানীয় লোকের জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে হোটেল রিজেন্সির সাবেক মালিক মো. আরিফ মোতাহারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রতে চন্ডালভোগ এলাকাতে এই ঘটনাটি ঘটে। এই বিষয়ে জমির মালিক তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নাম্বার ২৩৯।
দখলের বিষয়টি জানা জানি হলে শুক্রবার সকালে তুরাগের চন্ডালভোগ মৌজার ২১৫.২১৯ নং দাগের জমির উপর এলাকার কয়েকশ লোক লাঠি সোটা হাতে জমায়েত হয়। জোর পূর্বক দখলে নেয়া জমিতে কর্মরত লেবারদের সাথে জমির প্রকৃত মালিক গন ও এলাকা বাসির মুখমুখি অবস্থায় চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে তুরাগ থানা পুলিশের এ এস আই রহিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন এবং কাজ বন্ধ করে দেন।
এই বিষয়ে জমির মালিক, খালিদ বিন মোহাম্মদ ও মো. মোস্তফা জামান, সরুজ খান জানান, এটা আমাদের পৈতৃক-সম্পদ, আমাদের এক ভাই ২০১১ সালে সাড়ে ৭ শতাংশ জমি বিক্রি করে বিগত ৫ বছরে কয়েক হাত বদল হয়ে বর্তমানে খিলক্ষেতে অবস্থিত হোটেল রিজেন্সির সাবেক মালিক আরিফ মোতাহার জমিটি ক্রয় করেন। উনি জমি কিনেছেন এক দাগে অথচ অন্য দাগের জমি জোরপূর্বক দখলে নিতে চাইছেন। কাগজ অনুযায়ী উনি জমি নিবেন না। রাতে আধারে সন্ত্রাসী বাহিনী শর্টগান হাতে ১৫-২০ জন জোর পূর্বক জমিতে কাজ শুরু করে। আমরা কাজে বাধা দিলে আমাদেরকে ভয় দেখায় এবং প্রাণে মেরে ফেলবে বলে জানায়। এই বিষয়ে আমরা বাদী হয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন আস পাশের বাসিন্দারা।
