পঞ্চগড়ে গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি নির্যাতন করে হত্যা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৮:০৮
 
পঞ্চগড়ের বোদায় তিন সন্তানের জননী নাদিরা আকতার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। শুক্রবার বোদা উপজেলা বোদা ইউনিয়নের তিতোপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেনে স্ত্রী।
 
অবশ্য নাদিরা আকতারের পিতা সইফউদ্দিন স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে তার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন। হত্যা মামলা দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।
 
বোদা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে পরিবারের লোকজন ঘরের সরের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূকে ঝুলতে দেখে। পরে তারা বোদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।