অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দলমত নির্বিশেষে দেশের অগ্রগতির জন্য কাজ করতে হবে। দেশবাসী এখন নতুনের স্বপ্ন দেখছে, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমন কোন বিষয় নেই যেখানে শেখ হাসিনার হাত লাগেনি।
শুক্রবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমএ মান্নান বলেন, অপশক্তিকে প্রতিহত করতে হবে। এরা একবার ইতিহাস বিকৃত করে, আরেকবার শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। এদেরকে বয়কট করতে হবে, দায়িত্ব দিয়ে এদেরকে বিতাড়িত করতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের উন্নয়নে আন্তরিক। তিনি অত্যন্ত শ্রমপরায়ণ। যেকোন প্রকল্প পেলে তিনি হাসিমুখে তা করার সিদ্ধান্ত নেন। আমাদের এখানে অনেক স্কুল-কলেজ হবে, মেডিকেল কলেজ হবে। এ এলাকার মানুষের জীবনযাত্রায় কষ্ট থাকবে না।
মান্নান বলেন, একজন ডাক্তারের ছোঁয়া পেলে রোগীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটে। ডাক্তারদেরকে চিকিৎসাসেবা প্রদানে আন্তরিক ও যত্নবান হতে হবে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুণ-অর-রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মোজাম্মেল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল উদ্দিন মুর্শেদ, সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সালেহ আহমদ আলমগীর, ডা. এএএম মোজাফফর হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম , প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডা.এহছান-উজ-জামান খান, মেডিকেল অফিসার ডা.জহরলাল দাস প্রমুখ।
