সিরিয়ায় কারখানায় আইএসের হামলা, অপহৃত তিন শতাধিক শ্রমিক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৮:৪৬
সিরিয়ার একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে অন্তত ৩০০ শ্রমিককে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করা হয়।
 
দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় দুমেইর শহরের আল বাদিয়া সিমেন্ট কোম্পানিতে হামলা চালানোর পর একটি ডরমিটরি থেকে ওই কর্মীদের অপহরণ করে আইএস। দুমেইর এলাকার এক বাসিন্দা বলেন, ‘গত সোমবার দুপুরে ওই সিমেন্ট কারখানায় হামলা চালানোর পর থেকেই সেখানে বসবাসকারী স্বজনদের খোঁজ পাচ্ছি না আমরা। তাদের ব্যাপারে কোনও তথ্যও জানতে পারিনি এখন পর্যন্ত।’
 
ওই সিমেন্ট কারখানার একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, গত সোমবার এই ঘটনা ঘটে। এরপর থেকে ওই শ্রমিকদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই দাবি জানিয়েছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। আল-জাজিরা