খুলনায় জেনারেটরের বেল্টে শাড়ি পেচিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৮:৫৮
 
খুলনায় জেনারেটরের বেল্টে শাড়ি পেচিয়ে বাসন্তী বাড়ৈ (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডের শতদল ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আদমপাড়া এলাকার গ্যাবরিয়েল সরকারের স্ত্রী গৃহবধূ বাসন্তি বাড়ৈ দুপুর ১টার দিকে রূপসা স্ট্র্যান্ড রোড এলাকার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শতদল ক্লিনিকের সামনে রাখা একটি জেনারেটরের বেল্টে শাড়ি পেচিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়।
 
এ ঘটনায় ফকর উদ্দিন আহম্মেদ (৬৮) ও মেহেদী হাসান (১৮) নামে দুইজনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।