বরিশালের গৌরনদী উপজেলার মোল্লাবাড়ী বাজারে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
আরও পড়ুনঃ শরণখোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়িবাঁধ নির্মাণ
গৌরনদী ফায়ার স্টোশনের টিম লিটার মহিদুল আলম জানান, দুপুর ১টার দিকে বাজারের মঈন উদ্দিনের চায়ের দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। আগুনে তৈয়ব আলী, সিদ্দিক মোল্লা, হাবিব খান, মনির খান ও সোহরাফের দোকান ভস্মিভূত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/নূহু
