২১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার, সকাল ১০টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
