বাঁশখালি ঘটনার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২০:৫৬
আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর গুলিতে বাঁশখালিতে আন্দোলকারি নিহত এবং জরিপের নামে জিএসবি অপতৎপরতা বন্ধের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে বিক্ষোভসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে স্থানীয় নিমতলা মোড়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত’র সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সঞ্জিত প্রসাদ জিতু, কমল চক্রবর্তী, নাজার উদ্দিন, হামিদুল হক, ছাত্রনেত্রী সোমা সাহা প্রমুখ। শেষে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল পৌর শহরে বের করা হয়।