সিলেটে দুই কোটি টাকার মার্সিটিজ বেঞ্জ গাড়ি উধাও

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:০৫
সিলেট নগরীর আম্বরখানাস্থ বিএম টাওয়ার থেকে দুই কোটি টাকা মূল্যের একটি মার্সিটিজ বেঞ্জ গাড়ি (ঢাকা-৬১৪/ও) উধাও হয়ে গেছে। ইতোমধ্যে গাড়িটি আটক করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।
 
এদিকে গাড়ী উধাও‘র  ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ঐ টাওয়ারের চেয়ারম্যান ও গাড়ির মালিক আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা কারবে বলে জানায় শুল্ক বিভাগ।
 
শুক্রবার সকালে টাওয়ারের নিরাপত্তা কর্মী ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক কর্মকর্তারা জানান, দেশজোড়ে নির্দেশনা দেওয়া হয়েছে গাড়ি আটকের ব্যাপারে। শুল্ক বিভাগ জানায়, কর ফাঁকি দিয়ে আনা গাড়িটি আব্দুল মালেক ও তার চালক আব্দুজ জহিরের মাধ্যমে বৃহ¯পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএম টাওয়ারের পার্কিং থেকে সরিয়ে নেন। তাই আব্দুল মালেকের বিরুদ্ধে ফৌজদারি ও শুল্ক ফাঁকি দেওয়ায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে আম্বরখানাস্থ বিএম টাওয়ারের গিয়ে বি-৩ ফ্লাটের পার্কিং-এ একটি মার্সিটিজ বেঞ্জ গাড়ি (ঢাকা-৬১৪/ও) দেখতে পায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম।
 
প্রায় দুই কোটি টাকা মূল্যের ওই গাড়ির মালিক স¤পর্কে জানতে চাইলে সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মী হায়দার মিয়া জানান টাওয়ারের বাসিন্দা আব্দুল মালেক সহ কয়েকজন। অবশেষে শুল্ক বিভাগের সদস্যরা নিশ্চিত হন টাওয়ারের দ্বাদশ তলার বাসিন্দা প্রবাসী আব্দুল মালেকই গাড়ির মালিক।
 
শুল্ক বিভাগ সূত্র জানায়, শুক্রবার ১২টায় শুল্ক অধিদফতরের একটি টিম ও বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টার মো. হানিফসহ একদল পুলিশ বিএম টাওয়ারে গেলে গাড়িটি পার্কিংয়ে পাওয়া যায়নি। এসময় নিরাপত্তা কর্মী হায়দার মিয়া জানান- সকালে কেউ গাড়িটি নিয়ে চলে গেছে।