গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মার্কেটে আনোয়ার হোসেনের তেলের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
