জবি শিক্ষার্থী নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০৯:১৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যার ঘটনার দায় স্বীকার করেছে আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা ‘আনসার আল ইসলাম’ নামে একটি সংগঠন।
 
শুক্রবার রাতে সাইট ইন্টেলিজেন্স তাদের নিজস্ব সাইটে দায় স্বীকারের বিষয়টি জানান।
 
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার ওসি (তদন্ত) বলেন, আমরা হত্যার দায় স্বীকারের বিষয়টি এখনো জানতে পারিনি। তবে ধর্মীয় উগ্রবাদীরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না সেটি খতিয়ে দেখছি।
 
নাজিমুদ্দিনকে বুধবার রাতে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি। তবে হত্যাকাণ্ডের ধরণ দেখে এর পেছনে জঙ্গি তৎপরতা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।