বাঁচানো গেল না জোড়া লাগানো ২ কন্যা শিশুকে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০৯:৪১
 
বগুড়া ইসলামী হাসপাতালে জন্ম নেয়া জোড়া কন্যা শিশু দুইটির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়েছে। 
 
ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা ও মেডিকেলে অফিসার ডা. আশরাফ আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে শুক্রবার বিকাল পৌনে ৬টায় ইসলামী হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে এক হৃৎপিন্ড বিশিষ্ট জোড়া কন্যা শিশুর জন্ম হয়।