৬৮ রুপিতে আইফোন ফাইভ এস! অবাক লাগছে? এটাই সত্যি কিন্তু! কোনও শর্তসাপেক্ষে নয়। আবার এর মধ্যে ফ্রিডম ২৫১-এর মতো কোনও ধোঁয়াশাও নেই।
ঘটনা হল, ভারতীয় অনলাইন শপিং ওয়েবসাইট স্ন্যাপডিলে ৬৮ রুপিতে মোবাইলটি অর্ডার দিয়েছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বি টেকের ছাত্র নিখিল বনসাল। বর্তমানে স্ন্যাপডিলে আইফোন ফাইভ এস-এর দাম ২৮ হাজার ৯৯৯ টাকা। তাহলে এমন জলের দামে ফোনটি কীভাবে অর্ডার দিলেন নিখিল? আসলে দিনের বেশিরভাগ সময়টা ওয়েবসাইট ঘেঁটেই কেটে যায় নিখিলের। তেমনই গত বছর ফেব্রয়ারিতে একদিন তিনি দেখেন স্ন্যাপডিলে আইফোন-এর মডেলটি মাত্র ৬৮ রুপিতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ৯৯.৭ শতাংশ ছাড়! আর পাঁচজন যা করতেন, নিখিলও তাই করেন। এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ফোনটি অর্ডার দিয়ে দেন।
এবার ফোন ডেলিভারির অপেক্ষায় দিন গুণতে থাকেন তিনি। অপেক্ষা আর অপেক্ষা। বছর ঘুরে গেল, অপেক্ষা ফুরোল না। কারণ স্ন্যাপডিল জানিয়ে দেয়, তাদের পক্ষে কখনোই এমন অফার দেওয়া হয়নি। প্রযুক্তিগত ভুলে এমনটা দেখিয়েছিল। তাই ফোনটি দেওয়া সম্ভব নয়। এতেই চটে যান নিখিল।
স্ন্যাপডিলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তিনি। নিখিলকে ফোনটি ৬৮ রুপিতেই বিক্রি করার নির্দেশ দেয় আদালত। শুধু তাই নয়, দণ্ড হিসেবে ২০০০ রুপিও স্ন্যাপডিলকে দিতে বলা হয়। আদালতের নির্দেশের বিরুদ্ধে লড়ে ই-কমার্স জায়ান্ট। কিন্তু ক্রেতাসুরক্ষা দফতরে গিয়েও লাভ হয়নি স্ন্যাপডিলের। নিখিল কিন্তু এখনও হাল ছাড়েননি। সূত্র- ইন্ডিয়া টাইমস।
