এবিএম মূসা’র আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:০৪
 
আজ ৯ এপ্রিল। বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক এবিএম মূসা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার বাদ আছর মরহুমের বাসস্থান, সুবাস্তু রিমঝিম ৫/২ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন সতীর্থ ও শুভাকাঙ্খীদের দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ক্লাবের আজীবন সদস্য এবিএম মূসা ১৯৩১ সালে তার নানার বাড়ি ফেনীতে জন্মগ্রহণ করেন।  তিনি দৈনিক ইনসাফ, দৈনিক সংবাদে সাংবাদিকতা করেন। অবজারভারের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসাবে তিনি রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবিএম মূসা একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
-প্রেস বিজ্ঞপ্তি