রাজধানীর বনানীর রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের কাটায় দুইজন মারা যান।
পরে ঘটনাস্থলে থেকে মরদহে দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) মর্গে পাঠানো হয়।
