সরাসরি মেসেজে টুইট শেয়ার করার সেবা টুইটারে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১০:৪৬
সম্প্রতি নতুন একটি বাটন যোগ করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। এই বাটন ব্যবহারকারীদের সরাসরি মেসেজে ‘টুইট’ শেয়ার করার সুবিধা দেবে।
 
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, একজনের মেসেজ অন্যজনের কাছে পাঠাতে বা একজন থেকে অনেক জনকে একই মেসেজ পাঠাতে সাহায্য করবে নতুন বাটন।
 
এ ব্যাপারে টুইটারের পণ্য ব্যবস্থাপক সোমাস থায়াগারাজ বলেন, ‘গ্রাহকের প্রস্তাব বিবেচনা করে সবার জন্য সহজ এই বাটন চালু করা হলো। এতে সহজেই টুইট ব্যবহার করে সরাসরি বার্তা পাঠানো যাবে।’
 
আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইলে ইতোমধ্যে ‘মেসেজ’ বাটনটি যুক্ত হয়ে গেছে। ১৫ এপ্রিল থেকে বাটনটি উইন্ডোজেও যুক্ত হবে। ব্যবহারকারীরা টুইট ডেক অ্যাপসের মাধ্যমে ডেস্কটপেও ম্যাসেজ অপশনটি ব্যবহার করতে পারবে।
 
টুইটারে দিন প্রতি দশ লাখেরও বেশি বার্তা আদান প্রদান হয় এবং প্রাইভেট টুইটের পরিমাণ এই অঙ্কের তিনগুণ।