প্রত্যুষার মৃত্যুতে এক ভক্তের আত্মহত্যা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১১:১১
 
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন তার এক ভক্ত। বুধবার রায়পুরে তার দুই বছরের ছেলের সামনে আত্মঘাতী হন প্রত্যুষার অনুরাগী মধু মহানন্দা (২৬)। 
 
মধুর স্বামী নকুল জানিয়েছেন, প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর পর সব সময় ওই সংক্রান্ত খবর দেখতেন তিনি। আর তার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন। তবে তিনিও যে আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যার পথই বেছে নেবেন তা বুঝতে পারেননি মধুর স্বামী। 
 
জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ মধু নিজের দু'বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে নকুল বাড়ি ফিরে দরজা ভেঙে ঘরে ঢোকেন। ঘরের ভেতরে স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তিনি। পুলিশ প্রাথমিক ভাবে মধুর স্বামীকে গ্রেফতার করলেও মধুর মা-বাবা জানিয়েছেন ‘আনন্দী’ চরিত্রে প্রত্যুষা মধুকে প্রভাবিত করেছিলেন। মধু দারুণ পছন্দ করতেন প্রত্যুষাকে। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নকুলকে ছেড়ে দেয়া হয়। প্রত্যুষার মৃত্যুর মানসিক আঘাত সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন মধু বলে পুলিশ ধারণা করছে।