অজয়ের প্রেমিকা হতে ঐশ্বরিয়াকে প্রস্তাব?

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১১:২৩
বলিউড পরিচালক মিলন লুথারিয়ার নতুন ছবি ‘বাদশা হো’-র জন্য অজয় দেবগনের প্রেমিকা রূপে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
 
মিলন লুথারিয়া এবার এক মাল্টিস্টাররার ছবি বানাচ্ছেন। ‘বাদশা হো’ নামে এই ছবিতে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে অজয় দেবগণের নাম। তার সঙ্গে জুটি বাঁধতে পারেন ঐশ্বরিয়া।
 
অজয়ের বিপরীতে অভিনয়ের জন্য একটা সময় কারিনা কাপুরের নাম শোনা যাচ্ছিল। এরপর, প্রিয়াংকা চোপড়াকেও এই চরিত্রটি অফার করা হলেও তা চূড়ান্ত হয়নি।
 
এবার ঐশ্বরিয়াকে চরিত্রটি অফার করা হয়েছে। আপাতত অ্যাশের সম্মতির প্রতীক্ষায় রয়েছেন মিলন লুথারিয়া।
 
অ্যাশ সম্মতি দিলে অজয় ও তিনি দীর্ঘ এক দশক পর ফের একসঙ্গে জুটি বাঁধবেন।
 
এর আগে দু’জনকে ‘হাম দিল দে চুকে সনম’, ‘খাকি’ এবং ‘রেনকোট’-এ একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
 
সামনের দীপাবলিতেই মুক্তি পাচ্ছে অজয় দেবগণের ‘শিবায়ে’। একই সময়ে মুক্তি পাচ্ছে ঐশ্বর্যার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।