ফের জুটি বাঁধছেন রণবীর-দীপিকা?

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:৫০
 
সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আবারো জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোণ। শোনা গেছে, করণ জোহরের পরবর্তী ছবিতে একসঙ্গে কাজ করবেন তারা।
 
স্পটবয় ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির কাহিনী করণ জোহরের পছন্দ হয়েছে। ‘ইয় জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির তারকাদের এই ছবির জন্য পছন্দ করেছেন তিনি। তবে করণ নিজেই ছবিটি পরিচালনা করবেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
 
রণবীর কাপুরের বাড়িতে দীপিকা পাড়ুকোণকে দেখতে পাওয়া ও বিদেশে দীপিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় তাদের নিয়ে বিভিন্ন গুঞ্জণ শুরু হয়। তবে পরে শোনা গেল তারা একসঙ্গে আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন।
 
একই তথ্য জানিয়ে একটি সূত্র জানিয়েছে, দীপিকা রণবীর কাপুরের কাছে ফিরছেন না কিংবা ক্যাটরিনার সঙ্গে রণবীরকে মেলাতেও কোনো কাজ করছেন না। তারা সম্ভবত একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এবং আর এটি নিয়ে আলোচনা করছেন।
 
ঐ সূত্রটি আরো জানিয়েছেন, রণবীর সিংয়ের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে সে এবং দীপিকা দুইজনই ভাল আছেন। দুইজনের পরিবারের মধ্যেও একটি ভাল সম্পর্ক গড়ে উঠেছে। তাদের সম্পর্কের মধ্যে সাবেক প্রেমিকের বিষয়টি স্থান পাবে না।
 
রূপালি পর্দায় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোণের রসায়ন দর্শকদের কাছে বেশ ভাল গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ তারা ‘তামাশা’ ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন। খবর: ওয়ান ইন্ডিয়া।