ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মীকে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নিহত মানিক জমাদ্দারের স্ত্রী টুম্পা জমাদ্দার বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন আহম্মেদ জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর পুলিশের দুইটি বিশেষ টিম তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ১০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে জেলা শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়ক থেকে শহরের বান্ধবপল্লীর বাসিন্দা মানিক জমাদ্দার (২৫) ও ভারত জমাদ্দারের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তারা ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। বিকালে মানিক ও ভারতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।
