চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৮৭ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। ভোরে মেঘনা নদীর চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় এমভি কর্ণফুলী-১ নামে একটি লঞ্চ থেকে এসব জাটকা আটক করা হয়।
নৌ-পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চটি মেঘনার চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রাবিরতি করে। এসময় অভিযান চালিয়ে লঞ্চের ডেকের নিচে লুকিয়ে রাখা ৮০টি ঝুড়ি উদ্ধার করে নৌ-পুলিশ। সেসব ঝুড়ি থেকে সাড়ে ৮৭ মণ জাটকা জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
