সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরি খান বলেছেন, ডিজাইনার হিসেবে তার পেশার প্রতি তার স্বামী ও সন্তানরা অনেক সমর্থন দেয়।
৪৫ বছর বয়সী গৌরি নিজের একটি হোম ডোকরের প্রতিষ্ঠান আছে। এছাড়া তিনি সত্য পলের সঙ্গে কাজ করেন।
নয়াদিল্লিতে ‘ককটেলস অ্যান্ড ড্রিমস ফর সত্য পল’ এর নতুন শাড়ির প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, শাহরুখ ও আমার সন্তানরা অনেক বেশি সমর্থন দেয়। আমার প্রত্যেক ডিজাইন ও কাজ দেখতে তারা আমার স্টোরে আসে।
১৯৯১ সালে শাহরুখ খানকে বিয়ে করেন গৌরি খান। তাদের ঘরে আরিয়ান, সুহানা ও আব্রাম নামে তিন সন্তান রয়েছে। খবর: এনডিটিভি।
