রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সুমন আলী নামের এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের ধর্মঘট শুরু হলে দুপুরে ১০ ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগী ও স্বজনরা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা ইন্টার্ন চিকিৎসক সুমন আলীর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে তার কাছে থাকা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে। পরে আহত অবস্থায় ডা. সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়।
