গায়িকা সেলেনা গোমেজ তার সাবেক প্রেমিক জাস্টিন বিবারের ওপর চটেছেন। বিবারকে দ্বিতীয় বারের মতো সুযোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু হেইলি ব্লাডউইনের সঙ্গে রোমান্স করতে দেখে চটে গিয়েছেন সেলেনা।
সেলেনা গোমেজের কাছের একটি সূত্র হলিউড লাইফ ডট কমকে বলেছে, গত সপ্তাহে আইহার্টরেডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বিবার ও ব্লাডউইনকে ঘনিষ্ঠভাবে দেখতে পেয়ে চটে যান সেলেনা।
সূত্রটি বলেছেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হেইলিকে গোপনে আনতে চেয়েছিলেন বিবার। তিনি চাননি হেইলি অনুষ্ঠানে উপস্থিত আছে সেটি সেলেনা জানুক।
কিন্তু ব্যাক স্টেজে যাওয়ার পর বিবারের সঙ্গে হেইলিকে দেখতে পান সেলেনা। আর এতেই চটে যান তিনি। এবার বোধহয় সেলেনাকে কাছে পাওয়ার আরেকটি ‘সুযোগ ’ হারালেন বিবার।
