`তেলের দাম কমলে বিদ্যুতের দাম কমানো উচিৎ'

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৩:১৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, তেল দিয়ে কুইকরেন্টালের মাধ্যমে বিদ্যুত তৈরি হয়। তাই তেলের দাম কমলে বিদ্যুতের দাম কমানো উচিৎ। আমি আশা করছি বিদ্যুতের দাম কমানো হবে।
 
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সাংস্কৃতিক অগ্রযাত্রা বাংলা নববর্ষের তাৎপর্য শীর্ষক’ গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্রের শেষ পর্যায় হচ্ছে তৃণমূল।  ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানে হত্যাযজ্ঞ হয়েছে। হত্যার নির্বাচন বন্ধ করতে হবে। হত্যা, হানাহানির নির্বাচন কেউ গ্রহণ করে না। 
 
তিনি বলেন, দেশে ধর্ষণ বেড়ে গেছে। ধর্ষকেরা ধরা পড়ছে না। বিচার ও হচ্ছে না। এতে ধর্ষকেরা উৎসাহিত হচ্ছে।